চট্টগ্রামে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বহুতল ভবনে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে
 ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের দামপাড়া এলাকায় নির্মাণাধীন বহুতল একটি ভবনে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে ভবনটিতে আগুন লাগে। সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি নির্মাণাধীন ছিল। তাই ভবনটিতে লোকজন ছিল না।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।