শুভ সকাল। আজ ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্বাচনে আনতে তাঁদের মুক্তিসহ নানা বিষয় নিয়ে নিজের দেওয়া বক্তব্যের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিস্তারিত পড়ুন...
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
বিস্তারিত পড়ুন...
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষাসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সময় বণ্টন ও নম্বর সম্পর্কে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর এমন ভাব করল যে তারা এমন একটি নির্বাচন দেশবাসীকে উপহার দেবে, যা কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা দুই বছর ধরে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলোচনা করল। আগের নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদা একাই কথা বলতেন এবং ইসি মাহবুব তালুকদার নোট অব ডিসেন্ট দিতেন। হাবিবুল আউয়াল কমিশনের সবাই কমবেশি কথা বলেন। কিন্তু এত কথা, এত বিবৃতি, এত আলোচনার ফলাফলটা কী হলো? বিস্তারিত পড়ুন...
সবকিছু নিয়তির হাতে ছেড়ে দিয়ে দুই ছেলেকে নিয়ে ২০০০ সাল থেকে সংগ্রাম শুরু করেন। সব দায়িত্ব কাঁধে নিয়ে পার করতে থাকেন দীর্ঘ ক্লান্তির পথ, যার শেষ প্রতিমুহূর্তে দেখেছেন আফরোজা। চোখের সমানে সন্তানেরা বড় হতে থাকে। আফরোজা একটু আশ্বস্ত হন। হাঁফ ছেড়ে বাঁচার স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন শান্তির নিশ্বাস নিতে। তাঁর সামনে হাসছিল সুখের দিন। সেই দিনগুলোয় পা দিয়েই একদিন জানতে পারেন ভয়ংকর এক দুঃসংবাদ। তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। সেটা দ্বিতীয় স্তরে রয়েছে। সেদিন যেন সবকিছুকে তছনছ করে দিয়েছিল ক্যানসারের সংবাদ। বিস্তারিত পড়ুন...