সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘জনগণের নির্বাচন-ভাবনা’ জরিপ: কোন দলের প্রতি কত সমর্থন

‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আজ বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। বিস্তারিত পড়ুন...

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বুধবার চট্টগ্রামে তাঁকে আটক করা হয়। বিস্তারিত পড়ুন...

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো

বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশের গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে অভিনব উপায়ে অর্থ তুলে নিয়েছে একটি চক্র। গ্রাহকেরা কার্ডে লেনদেন না করলেও ৫০ হাজার টাকা করে তাঁদের ব্যাংক হিসাব থেকে একাধিক এমএফএস বা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর হয়েছে। পরে সেখান থেকে প্রতারক চক্র ওই অর্থ তুলে নেন। বিস্তারিত পড়ুন...

ম্যাচের শুরু থেকে শেষ: বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে ভারত

ব্যাটিংয়ে সাইফ হাসান

শেষ পর্যন্ত বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত জিতেছে ৪১ রানে। সুপার ফোরে টানা দুই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য এখনো মিলিয়ে যায়নি। দুবাইয়ের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দলও উঠবে ফাইনালে। বিস্তারিত পড়ুন...

যে মার্কিন জেনারেল একদিন গ্রেপ্তার করেছিলেন, তাঁর সঙ্গে এক মঞ্চে বসে সাক্ষাৎকার দিলেন আল-শারা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের শেরাটন হোটেলে অনুষ্ঠিত কনকর্ডিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের মঞ্চে উপস্থিত হন। ২২ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে একটি রাজনৈতিক ফোরামে সাক্ষাৎকার দিতে গত সোমবার মঞ্চে ওঠেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং অবসরপ্রাপ্ত মার্কিন চার তারকা জেনারেল ডেভিড পেট্রাউস। তাঁরা স্বীকার করেন, এভাবে আবার পরস্পরের মুখোমুখি হওয়া তাঁদের দুজনের জন্যই খানিকটা অস্বাভাবিক। বিস্তারিত পড়ুন...