বিজয় দিবস উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে এক্সক্লুসিভ হেলথ কনসালটেন্সি দিয়েছে কন্যা
বিজয় দিবস উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে এক্সক্লুসিভ হেলথ কনসালটেন্সি দিয়েছে কন্যা

বিজয় দিবসে ‘কন্যার’ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম

‘হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা’ স্লোগান ধারণ করে নিরন্তর কাজ করে যাচ্ছে ‘কন্যা’। অল্প দিনের যাত্রায় বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে ‘কন্যার’ সেবা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দেশের ১০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের ১৫ হাজারের বেশি কর্মী কন্যার স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বিজয় দিবস সামনে রেখে আজ শনিবার কন্যা গ্রাহকদের দিনব্যাপী ‘এক্সক্লুসিভ হেলথ কনসালটেন্সি’ আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হেলথ প্রোর সার্বিক সহযোগিতায় আয়োজিত সেশনের মূল উদ্দেশ্য ছিল বিনা মূল্যে কন্যার গ্রাহকদের এক্সক্লুসিভ হেলথ কনসালটেন্সি দেওয়া। দিনব্যাপী এ প্রোগ্রামে ২০টির বেশি করপোরেট প্রতিষ্ঠান থেকে শতাধিক করপোরেট কর্মী অংশগ্রহণ করেন।

এ আয়োজনে কন্যার সহায়তায় স্বাস্থ্যসেবা এবং পরামর্শ দেওয়া হয়। কন্যার প্রতিষ্ঠাতা কানিজ ফাতিমা বলেন, ‘আমাদের উদ্দেশ্য স্বাস্থ্যসেবাকে সহজে সবার কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই বিজয় দিবস সামনে রেখে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আমরা আশাবাদী, আমাদের ভ্যালুড কাস্টমাররা সহজে স্বাস্থ্যসেবার বিভিন্ন সার্ভিস নিয়ে উপকৃত হবেন।’