বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছে, সরকার চাইলে যেকোনো বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগ করবে—কোম্পানি আইনে এমন সংশোধনী আনা হলে তা হবে অগণতান্ত্রিক ও ব্যবসায়ের পরিপন্থী।সংগঠনের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার বলেন, গণতান্ত্রিক আইনে প্রশাসকেরা কোম্পানি নিলামে উঠিয়ে চলে যাবেন। আর প্রশাসকের দায়মুক্তির বিধানের ফলে আইনের অপব্যবহার হতে পারে। দেশি-বিদেশি বিনিয়োগে ধস নামবে।আবুল কাশেমের আশঙ্কা, কোনো কিছু না বলে এরই মধ্যে আইনটির খসড়া গেজেট আকারে তৈরি হচ্ছে। এতে যথেষ্ট সংশয় সৃষ্টি হচ্ছে।