অটবি ‘সাবাস বাংলাদেশ অফার’ শীর্ষক মাসব্যাপী নতুন একটি বিক্রয় উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে।অটবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হাসান ঢাকার গুলশানের অটবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অটবির দক্ষিণ এশিয়ার সিআরএম আঞ্চলিক প্রধান মো. আবু তারেক জিয়া চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ মো. শামসুদ্দোহা, মাহমুদ হোসেন ও মো. কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী অটবির সব শোরুমে ক্রেতাদের প্রতিটি পণ্যের ওপর ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। সেই সঙ্গে থাকছে মুক্তিযুদ্ধ নিয়ে একটি স্যুভেনির।তবে কোথাও অন্য কোনো অফার চললে সেখানে ‘সাবাস বাংলাদেশ অফার’ শীর্ষক কার্যক্রম কার্যকর হবে না। বিজ্ঞপ্তি।