দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১৬’ গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ খান, উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রাকিব খান, পরিচালক (বিপণন ও বিক্রয়) সৈয়দ গোলাম রহমান, মহাব্যবস্থাপক (বিক্রয়) আবদুল মোমেন তালুকদার, ব্যবস্থাপক (প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগ) সুদীপ কুমার সাহাসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দ গোলাম রহমান বিক্রয়ের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নীতি-নির্ধারণীমূলক আলোচনা করেন। বিজ্ঞপ্তি।