অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চার দিনের ভারত সফরে গতকাল বুধবার নয়াদিল্লি পৌঁছেছেন। সফরকালে তিনি ভারতের রাজধানীতে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র, টেকসই উন্নয়ন ও শান্তিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।অর্থমন্ত্রী আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।