আইএমএফের পরামর্শে মূসক আইন সংশোধন না করার দাবি সুপ্রর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে নয়, বরং সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করে মূল্য সংযোজন কর (মূসক) আইন-২০১২ সংশোধন করার দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।সংস্থাটি বলছে, এ দেশে মাথাপিছু আয়করের পরিমাণ যেখানে এক হাজার ৭৬৬ টাকা, সেখানে মাথাপিছু মূসক পরিশোধ করতে হয় দুই হাজার ১২ টাকা। অধিক আয়কর আদায়ের সুযোগ থাকার পরও একজন হতদরিদ্র মানুষের জন্য মূসকের এ বোঝা সুস্পষ্টভাবে ন্যায়বিচারের পরিপন্থী।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল মঙ্গলবার মূসক আইনের সংশোধন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।