বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড আইসকুলের সৌজন্যে আয়োজিত হয় আইসকুল বৈশাখী শোভাযাত্রা। রাজধানীর পরীবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বর ও টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয় এ শোভাযাত্রা। এতে অনেক দর্শনার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের আইসকুল প্রিকলিহিট পাউডার, আইসকুল সোপ, আইসকুল লোগো-সংবলিত টি-শার্ট এবং ক্যাপ দেওয়া হয়। এতে কোহিনূর কেমিক্যালের ব্র্যান্ড এবং অডিট অ্যান্ড সার্ভে বিভাগের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।