সংক্ষেপ

আনসার-ভিডিপি ব্যাংক কম সুদে ঋণ দেবে

আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক আগামী জানুয়ারি মাস থেকে এক অঙ্কের সুদে (১০ শতাংশের কম) ঋণ দেবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম গত শনিবার নোয়াখালীতে এক গ্রাহক সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান। বেগমগঞ্জ কালচারাল একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন উর রশিদ, সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহসানুর কবীর, ব্যাংকের উপমহাব্যবস্থাপক মহব্বত উল্যা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা গোলাম হোসেন ও মো. শহিদুল্লাহ। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহজাহান আকন্দ। অনুষ্ঠানে ব্যাংকের ১০ জন গ্রাহকের মধ্যে ৫০ হাজার টাকা করে পাঁচ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।