দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিনিধি আনোয়ারউদ্দীন চৌধুরী কনফেডারেশন অব এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টসের (কাপা) পরিচালক নির্বাচিত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সম্প্রতি কাপা অ্যাসেম্বলি প্রতিনিধি সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কাপা হলো ২৪টি দেশের ৩৪ জন সদস্য নিয়ে গঠিত হিসাববিদদের একটি আঞ্চলিক সংগঠন। এ অঞ্চলে পেশাগত নেতৃত্ব, উন্নয়ন ও সমন্বয় করাই এর লক্ষ্য। আনোয়ারউদ্দীন চৌধুরী দ্বিতীয় মেয়াদে চার বছর (২০১৫-১৯) সাল মেয়াদে এ দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১২-১৫ সাল মেয়াদেও এ পদে ছিলেন। তিনি আইসিএবির বর্তমান কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি। তিনি ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের (ক্র্যাব) প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি