আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অন্যতম সদস্য হিসেবে বাংলাদেশও দিবসটি পালন করবে।এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদাভাবে বাণী দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি মজবুত রাখতে বাংলাদেশ কাস্টমস তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালন করবে, এটাই সবার প্রত্যাশা।’প্রধানমন্ত্রী তাঁর বাণীতে রাজস্ব আদায়ে গতিশীলতা আনয়ন এবং রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দেশের রাজস্ব প্রশাসনকে আরও অধিক পরিমাণে সম্পদ আহরণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।