
আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল) ২০১৫ অর্থবছরের শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকায় গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, খন্দকার মাহমুদুল হাসান, গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জহরুল সৈয়দ বখ্ত, কোম্পানি সচিব মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।