রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভায় গত বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহেমদ, ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক (অর্থ) ও কোম্পানি সচিব উজমা চৌধুরী, পরিচালক রথীন্দ্র নাথ পাল, চৌধুরী আতিয়ুর রাসুল, চৌধুরী কামরুজ্জামান, মো. বাবুল ইসলামসহ বেশ কয়েকজন শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।