আরামিট ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে

চট্টগ্রামের আরামিট লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

স্থানীয় একটি হলে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে  সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। সভায় কোম্পানির পরিচালক আলফাজ উদ্দিন আহমেদ, তাহমিনা বেগম ও এস এম জামাল আহমদ এবং স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউর রহমান ও ওয়ারেসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কোম্পানি ২০১২ সালে ১২ কোটি ৬৪ লাখ টাকার কর-পূর্ব মুনাফা ও নয় কোটি ৬৪ লাখ টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করে।