আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আরও দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এক ফ্যাক্সবার্তায় এ দাবি জানিয়েছেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এতে বলা হয়, ঈদ-পূজা ও রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন ও পুরোনো করদাতাদের পক্ষে ৩১ অক্টোবরের মধ্যে আয়কর বিবরণী জমা দেওয়া সম্ভব নয়। তাই ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হলে নতুন করদাতার ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করে।