সংক্ষেপ

ইউনাইটেড এয়ারের ইস্যু ব্যবস্থাপক

বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের তহবিল সংগ্রহে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গত মঙ্গলবার ঢাকায় আইসিবি কার্যালয়ে একটি চুক্তি হয়েছে। ইউনাইটেড এয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ইউনাইটেড এয়ারের নির্বাহী চেয়ারম্যান এম এ মুবিন এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি