ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।কোম্পানির চেয়ারপারসন সেলিনা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, পরিচালক নাবিলা আলী, এম এইচ চৌধুরী ও গাজী সাখাওয়াত হোসেন, কোম্পানি সচিব মোহাম্মদ আবদুল জলিল, ইউনিক গ্রুপ অব কোম্পানিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন। সভা সঞ্চালন করেন যীশু তরফদার। বিজ্ঞপ্তি।