ইউনিয়ন ব্যাংকের শাখা কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারে গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া এই শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হান্নান খান ও হ্নীলা শাখার ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।