বন্যাকবলিতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আলম সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অনুদানের চেক তুলে দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।