ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ভবিষ্যতেও গ্রাহকদের জন্য বৈচিত্র্যময় আধুনিক পণ্যসেবা নিয়ে আসবে।
ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার একটি হোটেলে গত শনিবার আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলী।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম শহিদুল ইসলাম ও মির্জা মাহমুদ রফিকুর রহমান; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আবু আবদুল্লাহ, মো. তরিকুল আজম ও মো. শওকত জামিল উপস্থিত ছিলেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবির বর্তমানে ১৩১টি শাখা রয়েছে। বিজ্ঞপ্তি।