ইফতেখারুল ইসলাম উত্তরা ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
আফতাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম উত্তরা ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯৫তম সভায় তাঁকে ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি।