ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গ্রাহকদের জন্য ‘ইবিএল ৩৬৫’ নামে নতুন একটি সেবা চালু করেছে। প্রাথমিকভাবে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও উত্তরায় নতুন সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার সেবাকেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজিউমার ব্যাংকিং প্রধান মুখলেসুর রহমান। এ সময় ব্যাংকের হেড অব ব্র্যান্ডস অ্যান্ড মার্কেটিং জিয়াউল করিম, হেড অব এডিসি জাহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধনকৃত ইবিএল ৩৬৫ সেবাকেন্দ্রগুলো ১৮৬ নিউমার্কেট; ২৩৪ এলিফ্যান্ট রোড ও উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে অবস্থিত। নতুন এ সেবাকেন্দ্রগুলোতে বছরের ৩৬৫ দিনই ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।