ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি

ঈদ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পাঁচ দিন ছুটি থাকবে। ফলে আজ সোমবার থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে এবং আগামী ৩ সেপ্টেম্বর থেকে যথারীতি পুরোদমে কাজ শুরু হবে।বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস ও বন্দরবিষয়ক সম্পাদক মো. জামিল হোসেন প্রথম আলোকে জানান, পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে বন্দরের কাস্টমস ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, উল্লিখিত ছুটির সময়ও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনেও এ কাজ চলবে।