চীনের কোম্পানি মেসার্স মাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় চশমার ফ্রেম ও সানগ্লাস কারখানা স্থাপন করবে।সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই কোম্পানি চার কোটি ৯৫ লাখ ২৫ হাজার ডলার বিনিয়োগ করবে। স্থাপিত কারখানায় চশমার ফ্রেম ও সানগ্লাস উৎপাদন ও রপ্তানি করবে। গত বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চীনা কোম্পানির একটি চুক্তি সই হয়েছে। বেপজার মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান ও চীনা কোম্পানির চেয়ারম্যান চিউং লাই হিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।