উত্তরা ব্যাংক লিমিটেডের ঢাকার মগবাজার শাখা বড় মগবাজারের ২২৭ (নতুন) আউটার সার্কুলার রোডে নেওয়া হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুদ্দিন আহাম্মদ সম্প্রতি নতুন ঠিকানায় শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের প্রধান মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।