এইচএসবিসি বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) কাছ থেকে ‘ট্রিপল এ’ (এএএ) রেটিং লাভ করেছে। এইচএসবিসির ২০০৯ সালের সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়। এটি হচ্ছে ক্র্যাবের দেওয়া সর্বোচ্চ রেটিং, যা ব্যাংকগুলোকে শক্তিশালী আর্থিক প্রতিশ্রুতি, ঋণঝুঁকি ন্যূনতম পর্যায়ে রাখা ও গুণগত মানের জন্য দেওয়া হয়।ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক সম্প্রতি এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশের হাতে এ ক্রেডিট রেটিংয়ের সনদ ও প্রতিবেদন তুলে দেন।এ সময় ক্র্যাবের ভাইস-প্রেসিডেন্ট এইচ এস সোহরাওয়ার্দী, সিনিয়র ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট এহসানুল কবির ও ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট সাজ্জাদ-বিন-সিরাজ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা নায়ীম আর চৌধুরী, অর্থ ব্যবস্থাপক কাশাফুদ দুজা ও সহকারী অর্থ ব্যবস্থাপক কাইউম উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।