জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার প্রায় ২৮৩ কোটি টাকা ব্যয়সংবলিত তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো: ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’, ‘নড়িয়া-পাঠানবাড়ী নয়ন মাতবারকান্দি-ডগরী-শাওড়া সড়ক উন্নয়ন প্রকল্প’ এবং ‘গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়ক নির্মাণ (সংশোধিত) প্রকল্প’। খবর তথ্য বিবরণীর।