জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার ৬০ হাজার ৯৮১ কোটি টাকার ব্যয়সংবলিত সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের বড় বড় কিছু প্রকল্প আছে।অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারপারসন আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়। খবর ইউএনবির।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদেরকে বলেন, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ৩৭ হাজার ২২৯ কোটি টাকা আসবে স্থানীয়ভাবে সরকারি তহবিল থেকে। বাকি ২৩ হাজার ৭৫২ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে।