
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) মানবনির্মিত লোগো প্রদর্শন করেছে।
ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল শনিবার ব্যাংকের সম্মিলন-২০১৪ অনুষ্ঠানে হাজারেরও বেশি নির্বাহী ও কর্মকর্তা লাল-সবুজ রংয়ের এই লোগো প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রধান অতিথি ও পরিচালকেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী ড. মোহাম্মাদ হায়দার আলী মিয়া। বিজ্ঞপ্তি।