এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্প্রতি তাদের সাফল্যের ১৮ বছর পূর্তি উদ্যাপন করেছে।
এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট অফিসে কেক কেটে দিনটির শুভসূচনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানে এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী এবং কর্মকর্তা-কর্মচারীসহ দেশের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনভয় টেক্সটাইলস দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানা। বিজ্ঞপ্তি।