
এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে নগদে ১২ শতাংশ ও বোনাস শেয়ারে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, পরিচালক শেহরিন সালাম, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ ও শেখ বশির আহমেদ এবং কোম্পানি সচিব সাইফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি