যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থ দ্রুত আনতে এনসিসি ব্যাংক লিমিটেড ঢাকায় সম্প্রতি আমেরিকার ট্রান্সমিট ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ট্রান্সমিট ইন্টারন্যাশনালের মাধ্যমে এনসিসি ব্যাংক ও টিএমএসএসের যেকোনো শাখায় তাঁদের অর্থ পাঠাতে পারবেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং ট্রান্সমিট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ এম ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সিদ্দিক এবং ভাইস প্রেসিডেন্ট এ বি এম জসিমউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।