এনসিসি ব্যাংকের সহযোগী হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের সব শাখায় আইএমই রেমিট্যান্স সেবা চালু করতে ব্যাংক দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংক দুটির এমডি ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ ও এম এহসানুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মাসুম ও মতিউল হাসান এবং মালয়েশিয়াভিত্তিক এক্সচেঞ্জ কোম্পানি আইএমই (এম) এসডিএন বিএইচডির কান্ট্রি ম্যানেজার এ কে এম নাজমুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।