মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, ডিইজির সঙ্গে দুই কোটি মার্কিন ডলারের টার্ম লোন চুক্তি সম্পন্ন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইউরোপ-এশিয়ার পরিচালক রেনা টারফুচতে, ডিইজির সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার পাথমওং গাডবোকা, এমটিবির চেয়ারম্যান এম এ রউফ, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। বিজ্ঞপ্তি