এশিয়ান পেইন্টসের সহযোগিতায় বৈশাখী আলপনা

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের পুরোটা জুড়ে আলপনা আঁকা হয়। ‘আলপনা উৎসব ১৪২৪’ শিরোনামের এ আয়োজনে সহযোগিতা করে এশিয়ান পেইন্টস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিচিত শিল্পীরা ছাড়াও গুলশান-বনানীর সাধারণ মানুষ আলপনা আঁকায় অংশ নেন। তাঁরা আলপনায় ফুটিয়ে তোলেন বাঙালির ইতিহাস, সংস্কৃতি এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে। পাশাপাশি ছিল বাঙালি খাবার, ফটো বুথ ও গানের আয়োজন। বিজ্ঞপ্তি