এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান আফতাব-উল ইসলাম সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান কাশমিরী কামালসহ পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আবুল কাশেম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।