স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এসএমই) ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সংগঠন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।নবনির্বাচিত ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে মো. আলী জামান সভাপতি ও কামালউদ্দিন আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।