রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা আজ বুধবার শুরু হচ্ছে। মেলায় সারা দেশ থেকে ২০০ এসএমই প্রতিষ্ঠান ২১৬টি স্টলে তাদের উৎপাদিত পাটপণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, হালকা প্রকৌশল পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক, হস্তশিল্প পণ্য, ডিজাইন ও ফ্যাশনওয়্যার ইত্যাদি প্রদর্শন ও বিক্রি করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলাটি সবার জন্য উন্মুক্ত। িবজ্ঞপ্তি