
আগামী তিন বছরের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এস এম আমজাদ হোসেন। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। লকপুর গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি। বিজ্ঞপ্তি