কক্সবাজারের চকরিয়ায় এবি ব্যাংকের ৮১তম শাখা উদ্বোধন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের ৮১তম শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ ইসাহাক চৌধুরী ও আশরাফুল আজিজ, হেড অব জিএসএসপি লে. কর্নেল মাহবুব-ই-সোবহানি, হেড অব সিবিএল মো. শাহনেওয়াজ চৌধুরী, ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার আলী নেওয়াজ চৌধুরী এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।