কক্সবাজারের মোটেল প্রবালে সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘এসএমই সৈকত উৎসব’ শীর্ষক মেলায় উদ্যোক্তাদের ঋণ প্রদান করেছে পূবালী ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং মেলার আয়োজক ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) সভাপতি শেখ মোহাম্মদ আবদুস সোবহান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।