করদাতা বাড়াতে আধুনিকায়ন হচ্ছে মূসক পদ্ধতির

সরকার আগামী পাঁচ বছরে দেশে সক্রিয় করদাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) পদ্ধতি আধুনিকায়নের পদক্ষেপ নিচ্ছে৷ এ লক্ষ্যে আসন্ন ২০১৪-১৫ অর্থবছরে ‘মূসক উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হবে৷ এতে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক৷ খবর বাসসের৷
বিশ্বব্যাংক গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জািনয়েছে৷ এতে বলা হয়, বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ গত শুক্রবার এ কর্মসূচির জন্য ছয় কোটি মার্কিন ডলারের সুদবিহীন ঋণ অনুমোদন করেছে৷
সংস্থাটি জানায়, প্রকল্পটিতে ভ্যাট বা মূসক ব্যবস্থা স্বয়ংক্রিয়করণ, স্বচ্ছতা আনয়ন ও অনলাইনে মূসক পরিশোধ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এটি নতুন ভ্যাট আইন বাস্তবায়নেও সহায়ক হবে৷