কলকাতার কাস্টমস কমিশনার অমিত কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসেছে।প্রতিনিধিদলটি স্থানীয় কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলোর সমাধানের বিষয়ে মতবিনিময় করে।হিলি স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ নাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানামা হিলি পোর্টের এমডি অনন্ত কুমার চক্রবর্তী ও পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি আবুল কাশেম আজাদ, সাধারণ সম্পাদক আবদুর রহমান উপস্থিত ছিলেন।