এমিরেটস এয়ারলাইন সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়মিত দৈনিক উড্ডয়ন শুরু করেছে। এটি হচ্ছে এমিরেটসের ১৩৮তম গন্তব্য। আর এ নিয়ে বিশ্বের ৭৮টি দেশে নেটওয়ার্ক বিস্তৃত হলো এমিরেটসের।
এমিরেটস দুবাই-কাবুল-দুবাই পথে এয়ারবাস এ৩৪০-৫০০ উড়োজাহাজ ব্যবহার করছে। উড়োজাহাজটির প্রথম শ্রেণীতে ১২টি, বিজনেস ও ইকোনমি শ্রেণীতে যথাক্রমে ৪২টি ও ২০৪টি আসন রয়েছে।
এ ছাড়া কাবুল থেকে যাত্রীরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগও নিতে পারবেন। বিজ্ঞপ্তি।