ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর একাদশবারের মতো ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪’ শীর্ষক এ মেলার আয়োজন করছে। এতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পৃষ্ঠপোষক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস পার্টনার হয়েছে। বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে আজ বুধবার বিকেলে মেলার উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সমেঞ্চলনের এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন মহাব্যবস্থাপক আবদুল্লাহ হাসান এবং ইবিএলের ব্র্যান্ড ও যোগাযোগপ্রধান জিয়াউল করিম।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি প্রবেশমূল্য ২০ টাকা। বিজ্ঞপ্তি।