কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি বাদল রহমান

বাদল রহমান কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হন। সংগঠনের নবনির্বাচিত ১৫ জন পরিচালকের মধ্য থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছর মেয়াদে নির্বাচিত হন।
এ ছাড়া মো. মোশাররফ হোসেন বুলবুল জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. হারুন অর রশিদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ২৩ বছর পর গত সপ্তাহে কিশোরগঞ্জ চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য শ্রেণীতে ১০ জন ও সহযোগী শ্রেণীতে পাঁচজন পরিচালক নির্বাচিত হন।