আইরিশ কোম্পানি ইস্টপোর্ট লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্প কারখানা স্থাপন করবে।এই কোম্পানি ৬৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইস্টপোর্ট লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং ইস্টপোর্ট লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার স্টিফেন মগফোর্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, সদস্য এ কে এম মাহবুবুর রহমান, সচিব মো. শওকত নবী, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান ও জনসংযোগ মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।