করপোরেট সংবাদ

কুড়িল বিশ্বরোডে এফএসআইবিএলের শাখা

ঢাকার কুড়িল বিশ্বরোডে গতকাল বৃহস্পতিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল)শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।